ডিজিটাল প্ল্যাটফর্মে যাত্রা শুরু করল ‘ইউসিবি ওয়ান’ ব্যাংক
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ ১৫:৫০ পিএম
ঢাকার সোনারগাঁও হোটেলে রবিবার আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ইউসিবি ওয়ান’ চালু করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। এই অ্যাপের মাধ্যমে লোন গ্রহণ, কেনাকাটা, ভ্রমণের টিকিট বুকিং ও ইউটিলিটি বিল প্রদানসহ সব ধরনের ব্যাংকিং ও লাইফস্টাইল সেবা এখন মিলবে এক জায়গায়।
ঢাকার সোনারগাঁও হোটেলে রবিবার আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। ইউসিবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শরীফ জহীর এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।