× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পহেলা বৈশাখে বন্ধ থাকবে টিএসসি-শাহবাগ মেট্রো স্টেশন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ ১৫:৪২ পিএম

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬ ১৫:৪৪ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

পহেলা বৈশাখ উপলক্ষ্যে মঙ্গলবার শাহবাগ ও টিএসসি মেট্রো স্টেশন আংশিক ও পূর্ণ সময়ের জন্য বন্ধ থাকবে। 

এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পয়লা বৈশাখ উপলক্ষ্যে ১৪ এপ্রিল শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারাদিন বন্ধ থাকবে। যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ কারণে যাত্রীদের বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা