প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬ ১৯:২২ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬ ২০:৪৬ পিএম
নব নিযুক্ত প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদকে বুধবার ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন যুবদল ঢাকা জেলার নেতাকর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন যুবদল ঢাকা জেলার নেতাকর্মীরা।
জেলা পরিষদের প্রশাসককের কার্যালয়ে গিয়ে বুধবার ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি প্রিন্স আল লিনটনের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা ঢাকা জেলা পরিষদের প্রশাসককে শুভেচ্ছা জানান।
গত ৩১ মার্চ ঢাকা জেলা পরিষদসহ আরও ১৪ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেয় সরকার। ঢাকা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয় ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদকে। তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।