মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬ ১৭:০৭ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬ ১৭:১০ পিএম
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ফটো
ঢাকার মিরপুরে এসি মেরামতের কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে চারজন দগ্ধ হয়েছেন। তারা চারজন এসির মিস্ত্রি।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) একাডেমিক ভবনের ৩য় তলায় বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে দুপুর আড়াইটায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন, মো. আল মামুন (৩৪), মোহাম্মদ সেলিম (৩০),মো. রাসেল (৪৫) ও সুজন (৩১)। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী ওমর ফারুক জানান, দুপুর পৌনে ১টার দিকে মিরপুর-১২ তে বিইউপির একাডেমিক ভবনের ৩য় তলায় এসি মেরামতের সময় হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এসময় সেখানে উপস্থিত চারজন দগ্ধ হয়। পরে তাদের দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বলেন, মিরপুর এলাকা থেকে এসি বিস্ফোরণ হয়ে চারজন আমাদের এখানে দগ্ধ হয়ে এসেছে। তাদের চারজনেরই ড্রেসিং চলছে। এ বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না কিছুক্ষণ পরে দগ্ধদের পরিমাণ জানা যাবে বলেও জানান তিনি।