মেডিকেল প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬ ১৮:১০ পিএম
প্রতীকী ছবি
ঢাকার গেন্ডারিয়া থানাধীন রেল স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আসরাদুল (১৩ ) নামের এক কিশোর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে পাঁচটার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালে নিয়ে আসা (পথচারী) ইউসুফ জানান, কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে নারায়ণগঞ্জগামী একটি ট্রেন উঠে আশরাদুল। পরে গেন্ডারিয়া স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের ফাঁকা জায়গায় ঢুকে যায়। এতে গুরুতর আহত হন তিনি। আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহত কিশোরের বাসা কেরানীগঞ্জে হাসনাবাদ এলাকায় এতটুকুই আমরা জানতে পেরেছি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।