মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬ ১৭:২২ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৬ ১৭:৩১ পিএম
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ফাইল ছবি
ঢাকার রাজারবাগ পুলিশ লাইন পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সাকিবুল হাসান (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে শনিবার দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন: কুমিল্লা পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু |
সাকিবুল রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম আব্দুল করিম। তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলার শাহজাহানপুর থানার নাইগাড়ি এলাকায়। বর্তমানে তারা ঢাকার শান্তিবাগের ১৫০/১ নম্বর বাসায় সপরিবারে থাকতেন। সাকিবুলের বাবা আব্দুল করিম এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে রাজারবাগ পুলিশ লাইন পুকুরে গোসল করতে গিয়েছিল সাকিবুল। গোসলের এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে বন্ধুরা ও আশপাশের লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।