× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্যাস লাইটার কারখানায় আগুন: পাঁচজনের মরদেহ উদ্ধার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬ ১৬:২০ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬ ১৬:৫০ পিএম

ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: ফায়ার সার্ভিস

ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: ফায়ার সার্ভিস

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বর এলাকায় একটি গ্যাস লাইটার তৈরির টিনশেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে উদ্ধারকৃত মরদেহগুলো নারী না পুরুষের তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের পরিদর্শক আনোয়ারুল ইসলাম বিকাল চারটার পর প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চত করেন।

আরো পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর কারখানার ভেতর থেকে এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে কারখানার ভেতরে আরও কেউ আটকে আছে কি না, তা জানতে তল্লাশি ও অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার দুপুর ১টার দিকে ওই কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার ৫ মিনিটের মধ্যেই (দুপুর ১টা ১১ মিনিট) ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীকালে আগুনের ভয়াবহতা বিবেচনায় আশপাশের আরও ৬টি ইউনিটসহ মোট ৭টি ইউনিট দীর্ঘ প্রচেষ্টার পর দুপুর আড়াইটায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরবর্তীকালে জানানো হবে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা