× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক ও আরোহী নিহত

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬ ০৯:২১ এএম

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক ও আরোহী নিহত। প্রতীকী ছবি

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক ও আরোহী নিহত। প্রতীকী ছবি

ঢাকার যাত্রাবাড়ী এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহত দুজনই পুরুষ, যাদের বয়স আনুমানিক ৫০ ও ৫২ বছর। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

দক্ষিণ যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকায় শুক্রবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। 

পথচারী হৃদয় জানান, দ্রুতগতির একটি ট্রাক একটি রিকশাকে চাপা দেয়। এতে রিকশাচালক ও আরোহী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যালল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

হৃদয় আরও জানান, নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা