প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬ ১৬:৫৭ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৬ ১৭:০৪ পিএম
জাহিদ অন্তু। ফাইল ছবি
যৌন নিপীড়ন মামলায় গ্রেপ্তার হওয়া তরুণ গায়ক জাহিদ অন্তুর জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত বৃহস্পতিবার তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এদিন আসামিপক্ষের আইনজীবী নজরুল ইসলাম তার জামিন আবেদন করেন, বাদীপক্ষের আইনজীবী জসীম উদ্দিন জামিনের বিরোধীতা করেন।
উভয় পক্ষের শুনানি নিয়ে ৫০০ টাকা মুচলেকায় আগামি ধার্য তারিখ ১৯ এপ্রিল পর্যন্ত আসামিকে জামিন দিয়েছে আদালত।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক তাহমিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ইডেন কলেজেরে এক শিক্ষার্থী তাকে ‘যৌন নির্যাতন’ করেছে এমন অভিযোগ এনে মঙ্গলবার রাতে মামলা করেন। বুধবার সকালে গুলশান এভিনিউ থেকে জাহিদ অন্তুকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।
এদিকে অন্তুর পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করে বৃহস্পতিবার শুনানি করবেন বলে আদালতকে জানান। আদালত তাকে কারাগারে পাঠিয়ে বৃহস্পতিবার জামিন শুনানির দিন রাখেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছর টিএসসিতে গিটার ক্লাস চলাকালে জাহিদের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে তাদের বিচ্ছেদ হয়, যোগাযোগ বন্ধ হয়ে যায়।
অভিযোগে আরো বলা হয়,জাহিদের বাসায় একটি পণ্যের ফটোশুটের কথা থাকায় ২৭ মার্চ সন্ধ্যা ৬টার দিকে তার হোয়াটসঅ্যাপ নম্বরে কথা হয় এবং বাসায় যেতে বলেন।
মঙ্গলবার সন্ধ্যায় তিনি গুলশানের জাহিদের বাসায় যান। সেখানে জাহিদ তার ইচ্ছার বিরুদ্ধে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন। তিনি বাধা দিলে জাহিদ তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার মুখ, গলা ও মাথায় জখম হয় বলে অভিযোগ করেছেন এই শিক্ষার্থী।
পরে তিনি কৌশলে জাহিদের বাসা থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।ৃ