× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোতোয়ালীতে প্রাইভেট কারের ধাক্কায় রিকশা আরোহী বৃদ্ধ নিহত

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬ ১৬:৪৯ পিএম

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ। ফাইল ফটো

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ। ফাইল ফটো

ঢাকার কোতোয়ালি থানাধীন রায় সাহেব বাজার এলাকায় দ্রুতগামী একটি প্রাইভেট কারের ধাক্কায় মুসলিম মিয়া (৭৫) নামের এক বৃদ্ধ রিকশা আরোহী নিহত হয়েছেন। 

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে বুধবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মুসলিম মিয়া ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকার মৃত মোবারক মিয়ার ছেলে। নিহতের আত্মীয় মোহাম্মদ আল-আমিন এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‍বুধবার দুপুরে কোতোয়ালীর রায় সাহেব বাজার এলাকায় রিকশায় করে মার্কেটে যাচ্ছিলেন মুসলিম মিয়া। এ সময় একটি দ্রুতগামী প্রাইভেট কার রিকশাটিকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে ঘটনাটি জানানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা