× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্যামপুরে স্টিল মিলে গলিত লোহা পড়ে আট শ্রমিক দগ্ধ

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬ ১৩:৪৯ পিএম

ঢাকার কদমতলী থানার শ্যামপুর এলাকায় বুধবার সকালে একটি স্টিল কারখানায় দুর্ঘটনায় গলিত লোহা শরীরে পড়ে আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার কদমতলী থানার শ্যামপুর এলাকায় বুধবার সকালে একটি স্টিল কারখানায় দুর্ঘটনায় গলিত লোহা শরীরে পড়ে আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার কদমতলী থানার শ্যামপুর এলাকায় বুধবার সকালে একটি স্টিল কারখানায় দুর্ঘটনায় গলিত লোহা শরীরে পড়ে আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন।  

দগ্ধ শ্রমিকরা হলেন— মো. হিরা (৩৫), মো. খলিলুর রহমান (৫৬), মোহাম্মদ রজব আলী (২৯), মোহাম্মদ মতিউর রহমান (২২), মো. এরশাদ মিয়া (৪৫), মো. লিটন মিয়া (৩২), মোহাম্মদ মানিক মিয়া (৪৫) এবং মোহাম্মদ ইউসুফ মিয়া (৪০)।

আহতদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সকাল ১১টার দিকে তাদের সেখানে ভর্তি করা হয়েছে।

সহকর্মী মো. শহিদুল ইসলাম জানান, শ্যামপুরের স্টিল কারখানায় লোহা গলানোর সময় হঠাৎ গলিত লোহা ছিটকে পড়ে শ্রমিকদের শরীরে লাগে। এতে তারা দগ্ধ হন।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, দগ্ধদের মধ্যে হিরার ১৭ শতাংশ, মানিকের ৪০ শতাংশ, রজব আলীর ৪ শতাংশ, এরশাদের ১১ শতাংশ, খলিলুর রহমানের ৯ শতাংশ, লিটনের ৭ শতাংশ, মতিউরের ১০ শতাংশ এবং ইউসুফের ৫ শতাংশ শরীর পুড়ে গেছে।

ডা. শাওন বিন রহমান জানান, আটজনকেই ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা