× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহবাগে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬ ২১:৫৯ পিএম

প্রতীকি ছবি

প্রতীকি ছবি

ঢাকার শাহবাগ থানাধীন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে সোমবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদ এসব তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, রাত ৭টার দিকে খবর পেয়ে আমরা শহীদ মিনারের উত্তর পাশে ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখি। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, স্থানীয়দের বরাতে জানা গেছে ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। আঙুলের ছাপসহ প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা