× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুলশান ও ক্যান্টনমেন্ট থানার ওসিতে রদবদল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬ ২০:৩৮ পিএম

ডিএমপি লোগো। ফাইল ছবি

ডিএমপি লোগো। ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুরুত্বপূর্ণ দুই থানা গুলশান ও ক্যান্টনমেন্টের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদে রদবদল করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে সোমবার এই রদবদল করা হয়।

আদেশ অনুযায়ী, ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দাউদ হোসেনকে গুলশান থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। অপরদিকে গুলশান থানার ওসি মো. রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। 

অবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা