× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় রিকশাচালক নিহত

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ ২১:৫৯ পিএম

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ। ছবি: ফাইল ফটো

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ। ছবি: ফাইল ফটো

ঢাকার ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় সুরুজ আলী (৬০) নামের এক বৃদ্ধ রিকশাচালকের মৃত্যু হয়েছে। 

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আহত অবস্থায় নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুরুজ আলী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার মৃত হজরত আলীর ছেলে। তিনি ডেমরার কোনাপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং পেশায় একজন রিকশাচালক ছিলেন। নিহতের ছেলে মো. আলমাছ এসব তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, “আমার বাবা রিকশাচালক। সন্ধ্যার দিকে তিনি ডেমরা বাঁশপট্টি এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন”।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা