× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যাত্রাবাড়ীতে স্ত্রীর ওপর অভিমান করে যুবকের আত্মহত্যা

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ ১৮:২৩ পিএম

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ। ছবি: ফাইল ফটো

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ। ছবি: ফাইল ফটো

ঢাকার যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে মো. হোসাইন (২২) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

ওই এলাকার একটি বাসা থেকে রবিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

হোসাইন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বরুড়া কান্দা গ্রামের সদর আলীর ছেলে। তিনি যাত্রাবাড়ির কোনাপাড়া আশরাফুল উলুম মাদ্রাসা রোড ১৩৬/৯ নং ভাড়া বাসায় থাকতেন। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “খবর পেয়ে দুপুর দেড়টার দিকে যাত্রাবাড়ীর কোনাপাড়া আশরাফুল উলুম মাদ্রাসা রোড এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে”। 

হোসাইনের ভাই আব্দুল হাকিম বলেন, “আমার ভাই ওই এলাকায় একটি কার্টুন ফ্যাক্টরিতে কাজ করতো। বেলা ১১টার দিকে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে অভিমান করে তার ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে কাপড় গলায় পেঁচিয়ে ফাঁস দেয়”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা