× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্যামপুরে ট্রাকের ধাক্কায় হকার নিহত

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ ১৭:৩৫ পিএম

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার শ্যামপুর বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার আরোহী মোহাম্মদ শেখ ফরিদ (৫০) নামের এক হকার নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

রবিবার বিকেলের দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আব্দুর রশিদ এসব তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, শ্যামপুর বাজার এলাকায় একটি দ্রুতগামী ট্রাক যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দিলে শেখ ফরিদসহ দুইজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ফরিদকে মৃত ঘোষণা করেন। আহত অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের মামা সোয়াইব জানান, শেখ ফরিদ পেশায় হকার ছিলেন এবং ফুটপাতে পণ্য বিক্রি করতেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বালিশপুর গ্রামে। তিনি মৃত ওবায়দুল্লাহর ছেলে। বর্তমানে তিনি কদমতলীর দনিয়া পলাশপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা