× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকার ক্যান্টনমেন্টে পরিত্যক্ত সুইমিংপুল থেকে দুর্লভ সজারু উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬ ২০:২৮ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৬ ২০:৫৪ পিএম

পরিত্যক্ত সুইমিংপুল থেকে মঙ্গলবার দুর্লভ এক বুনো সজারুকে উদ্ধার করেছে বাওয়া এর সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পরিত্যক্ত সুইমিংপুল থেকে মঙ্গলবার দুর্লভ এক বুনো সজারুকে উদ্ধার করেছে বাওয়া এর সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা ক্যান্টনমেন্টের এক পরিত্যক্ত সুইমিংপুল থেকে দুর্লভ এক বুনো সজারুকে উদ্ধার করেছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া) এর সদস্যরা।

তিনদিন ধরে পরিত্যক্ত ওই সুইমিংপুলে আটকে থাকা সজারুটিকে মঙ্গলবার উদ্ধার করা হয়। প্রাথমিক পর্যবেক্ষণের পর ক্যান্টনমেন্টের ভেতরেই উপযুক্ত এলাকায় অবমুক্ত করা হয় সেটিকে। প্রাণীটি গত তিন দিন অভুক্ত অবস্থায় সেখানে আটকা পড়েছিল। 

বাওয়া এর পক্ষ থেকে জানানো হয়, ক্যান্টনমেন্ট এলাকার ঝোপঝাড় ও ঘাসযুক্ত জায়গায় এখনও অনেক বুনো সজারু নিরাপদ পরিবেশে বসবাস করছে।

প্রসঙ্গত, ‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’—এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া) দীর্ঘদিন ধরে দেশের প্রাণী ও প্রকৃতি সংরক্ষণে কাজ করে আসছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা