× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পূবালী ব্যাংকের কোয়ার্টার অবৈধ দখলচেষ্টা ও সন্ত্রাসী হামলার অভিযোগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬ ১৪:১৭ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৬ ১৫:২৪ পিএম

পূবালী ব্যাংকের লোগো।

পূবালী ব্যাংকের লোগো।

ঢাকার বড় মগবাজার এলাকায় অবস্থিত পূবালী ব্যাংক পিএলসির অফিসার্স কোয়ার্টারে একদল সন্ত্রাসী অবৈধভাবে দখল নেওয়ার চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। 

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ১৯ মার্চ ২০২৬ তারিখ গভীর রাতে রাত আনুমানিক ২টার দিকে ৩০-৪০ জনের একটি সংঘবদ্ধ দল হঠাৎ করে কোয়ার্টার প্রাঙ্গণে প্রবেশ করে এবং জোরপূর্বক স্থাপনাটি দখলের চেষ্টা চালায়। এ ঘটনায় ব্যাংকের গুরুত্বপূর্ণ স্থাপনা, সম্পদ ও দলিলাদি ঝুঁকির মধ্যে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার আকস্মিকতা ও সহিংসতার কারণে কোয়ার্টারে বসবাসরত কর্মকর্তা-কর্মচারীদের পরিবার-পরিজনের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।

এ বিষয়ে পূবালী ব্যাংক পিএলসি’র সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উক্ত সম্পত্তি সংক্রান্ত বিষয়টি বর্তমানে দেওয়ানী আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও এ ধরনের অবৈধ দখলচেষ্টা অত্যন্ত উদ্বেগজনক। তারা ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা