× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেমরায় লিফটের ফাঁকা জায়গা দিয়ে পরে নারীর মৃত্যু

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬ ২০:০৩ পিএম

আপডেট : ২৩ মার্চ ২০২৬ ২০:১৩ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

ঢাকার ডেমরায় একটি বাসার চারতলার লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে মোছা: হালিমা কায়সার বকুল (৫৫)নামের এক নারীর মৃত্যু হয়েছে।

ডেমরার  কোনাপাড়ার মোমিনবাগ এলাকার একটি বাসায় রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে আগত হন ওই নারী।

পরে গুরুতর আহত অবস্থায় ওই তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে  মৃত ঘোষণা করেন।

ভুক্তভোগীর ছেলে মো. বাপ্পি বলেন, “ডেমরা কোনাপাড়ার মমিনবাগে আমাদের নিজের  চারতলা বাসা। আমার মা সন্ধ্যার দিকে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় হঠাৎ লিফটের ফাঁকা জায়গায় পরে যান। আমরা শব্দ পেয়ে দ্রুত আমার মাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। পরে সেখানে আমার মায়ের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন”।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা