× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় বিদ্যুৎস্পৃষ্টে ওয়ার্কশপ মিস্ত্রির মৃত্যু

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ ২১:৩৪ পিএম

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার ভাটারায় একটি ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকাশ মন্ডল (৩০) নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। 

ভাটা থানা এলাকার নতুন বাজারে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আকাশ মন্ডল মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বোয়ালমারী গ্রামের প্রাণ গোবিন্দ মণ্ডলের ছেলে। তিনি ভাটারার নয়ানগর ২০ নম্বর রোডের জে-ব্লকের একটি বাসায় ভাড়া থাকতেন। তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. রফিকুল এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিকেলে ওয়ার্কশপে কাজ করার সময় অসাবধানতাবশত আকাশ বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি অচেতন হয়ে পড়লে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা