× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিল্পকলার উপপরিচালকের লাশ উদ্ধার

প্রকাশ : ১৬ আগস্ট ২০২২ ১৩:৫০ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২২ ১৩:৫৭ পিএম

শিল্পকলার উপপরিচালকের লাশ উদ্ধার

শিল্পকলা একাডেমির বাথরুম থেকে হিসাব ও পরিকল্পনা বিভাগের উপপরিচালক শহিদুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাট্যশালা ভবনের সাত তলার সেমিনার কক্ষের বাথরুম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। বিষয়টি মঙ্গলবার সকালে শিল্পকলার জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

মৃত শহিদুল ইসলামের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায়। তিনি পরিবার নিয়ে শান্তিনগরের বাসায় থাকতেন।

নাম প্রকাশ না করার শর্তে শিল্পকলার একজন কর্মকর্তা বলেন, নাট্যশালা ভবনের সপ্তম তলার সেমিনার কক্ষে নাট্য রচনা নিয়ে পাঁচ দিনের একটি কর্মশালা ছিল। গত শনিবার ছিল  সেটির সনদ বিতরণ ও শেষ দিন। শহিদুল ইসলাম যেহেতু অর্থবিভাগের দায়িত্বে, তাই তিনিও শেষ দিনে অংশ নিয়েছিলেন। কারণ টাকা-পয়সা দেওয়ার বিষয় ছিল।

তিনি সবার সঙ্গে ওইদিন নাস্তা করেন। অনুষ্ঠান শেষে পরিচ্ছন্নতাকর্মীরা বাথরুমে পানির শব্দ পান এবং লাইট জ্বলতে দেখেন। দরজা ভেতর থেকে আটকানো ছিল। তারা সবাইকে খবর দেন। এরপর দরজা ভেঙে শহিদুলকে উদ্ধার করে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আমাদের কাছে শিল্পকলা বা নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। তাই এ বিষয়ে কোনো আইনিব্যবস্থা নেওয়া হয়নি।

/এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা