× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেরানীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল তরুণীর

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬ ২১:৫২ পিএম

ঢামেক হাসপাতালের মর্গ। ফাইল ছবি

ঢামেক হাসপাতালের মর্গ। ফাইল ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দ্রুতগামী বাসের ধাক্কায় সূচনা আক্তার (২০) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। 

রাস্তা পার হওয়ার সময় ইকুরিয়া এলাকায় সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে রাত আটটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সূচনা আক্তার ঢাকার কদমতলী এলাকার মো. জসিমের মেয়ে। তাকে হাসপাতালে নিয়ে আসা আফরোজা আক্তার এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সন্ধ্যা পৌনে সাতটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ ইকুরিয়া এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে ।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা