× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্ধবীর সঙ্গে মিশতে নিষেধ করায় কিশোরীর আত্মহত্যা: পুলিশ

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ ১৯:৫৯ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৬ ২০:১৬ পিএম

ঢামেক হাসপাতালের মর্গ। ফাইল ছবি

ঢামেক হাসপাতালের মর্গ। ফাইল ছবি

ঢাকার ভাটারা থানাধীন সাঈদ নগর মন্দির রোড এলাকার একটি বাসা থেকে সীমা আক্তার (১৬) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মরদেহটি ময়নাতদন্তের জন্য রবিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সীমা আক্তার রংপুর জেলার মিঠাপুকুর থানার বেতগাড়া গ্রামের সাহেব আলীর মেয়ে। তিনি পরিবারের সঙ্গে ভাটারা সাঈদ নগর মন্দির রোডের মোহর আলীর বাড়িতে ভাড়া থাকত। ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মুক্তাহারুল  ইসলাম এসব তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে কিশোরীর মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

মৃতের স্বজনদের বরাতে তিনি আরও জানান, সীমার একজন হিজড়া বান্ধবী ছিল। ওই বান্ধবীর সঙ্গে যেখানে-সেখানে ঘুরে বেড়ানো নিয়ে তার মা নাসিমা আক্তার তাকে শাসন ও বকাঝকা করেন। মায়ের ওপর অভিমান করে সীমা নিজের ঘরে সিলিং ফ্যানের লোহার রডের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই মুক্তাহারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা