প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬ ১৯:৫৩ পিএম
বাগেরহাট অফিসার্স ফোরামের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাগেরহাট অফিসার্স ফোরামের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফোরামের উদ্যোগে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি), খামারবাড়িতে শনিবার সন্ধ্যায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফোরামের সভাপতি ড. মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, “দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রা ত্বরান্বিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে”।
নতুন সরকারের কার্যক্রমকে সফল করতে তারা সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন বলে জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব মোহাম্মদ মসিউর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও সচিব শেখ সেকেন্দার আলী, সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি) অধ্যাপক এস. এম. আবু জাফর, সাবেক বিচারক মোঃ ইখতিয়ার ইসলাম মল্লিক, অবসরপ্রাপ্ত মেজর মোঃ মনিরুজ্জামান এবং কে. কে. মণ্ডল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কপিল কৃষ্ণ, যিনি বাগেরহাট–১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী, এবং বাগেরহাট–৪ আসনের প্রার্থী সোমনাথ সমাদ্দার।
ইফতার মাহফিলে বাগেরহাট জেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা দেশ ও জাতির সর্বাঙ্গীণ উন্নয়ন, অগ্রগতি এবং শান্তি-সমৃদ্ধি কামনা করেন। পবিত্র রমজান উপলক্ষে দেশের কল্যাণ, ঐক্য ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।