মেডিকেল প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ ১২:৪৬ পিএম
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত
ঢাকার খিলক্ষেতে একটি পাঁচ তারকা হোটেলের এসির কাজ করার সময় শর্ট সার্কিটে আগুনের ঘটনায় ৪জন দগ্ধ হয়েছেন।
তাদেরকে উদ্ধার করে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরী বিভাগের নিয়ে ভর্তি দেওয়া হয়েছে।
দগ্ধরা হলেন- মোহাম্মদ মনসুর আলী (৩২) , মো. আব্দুল মতিন (৬৭), মোহাম্মদ মাহি (১৭) ও মো. আব্দুল জলিল (৬৭), সবাই জাতীয় বার্নে চিকিৎসাধীন আছেন।
তাদেরকে নিয়ে আসা সহকর্মী মো. ইমরান জানান, সকালের দিকে খিলক্ষেতে একটি বহুতলা ভবনের ফাইভ ষ্টার হোটেলের নিচ তলায় এসির কাজ করার সময় শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনায় ৪জন দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসা হয়, তারা সবাই ওই হোটেলের স্টাফ।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারি অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান,খিলক্ষেত একটি হোটেল থেকে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা চারজন আমাদের এখানে এসেছে।তাদের মধ্যে মনসুরের ২১ শতাংশ দগ্ধ হয়েছে,মোঃ আব্দুল মতিনের ৫ শতাংশ দগ্ধ হয়েছে,মোহাম্মদ মাহির ৫ শতাংশ দগ্ধ হয়েছে ও মোঃ আব্দুল জলিলের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে একজনকে ভর্তি দেওয়া হয়েছে ও তিনজন অবজারভেশন রয়েছে।