× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খিলক্ষেতে পাঁচ তারকা হোটেলে আগুন, দগ্ধ ৪ স্টাফ

মেডিকেল প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ ১২:৪৬ পিএম

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

ঢাকার খিলক্ষেতে একটি পাঁচ তারকা হোটেলের এসির কাজ করার সময় শর্ট সার্কিটে আগুনের ঘটনায়  ৪জন দগ্ধ হয়েছেন। 

তাদেরকে উদ্ধার করে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরী বিভাগের নিয়ে ভর্তি দেওয়া হয়েছে।

দগ্ধরা হলেন- মোহাম্মদ মনসুর আলী (৩২) , মো. আব্দুল মতিন (৬৭), মোহাম্মদ মাহি (১৭) ও মো. আব্দুল জলিল (৬৭), সবাই  জাতীয় বার্নে চিকিৎসাধীন আছেন। 

তাদেরকে নিয়ে আসা সহকর্মী মো. ইমরান জানান, সকালের দিকে খিলক্ষেতে একটি বহুতলা ভবনের ফাইভ ষ্টার হোটেলের নিচ তলায় এসির কাজ করার সময় শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনায় ৪জন দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসা হয়, তারা সবাই ওই হোটেলের স্টাফ।

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারি অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান,খিলক্ষেত একটি হোটেল থেকে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা চারজন আমাদের এখানে এসেছে।তাদের মধ্যে মনসুরের ২১ শতাংশ দগ্ধ হয়েছে,মোঃ আব্দুল মতিনের ৫ শতাংশ দগ্ধ হয়েছে,মোহাম্মদ মাহির ৫ শতাংশ দগ্ধ হয়েছে ও  মোঃ আব্দুল জলিলের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে একজনকে ভর্তি দেওয়া হয়েছে ও তিনজন অবজারভেশন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা