× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পথচারীকে মারধর ও কটূক্তির অভিযোগ: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৬ ২০:০১ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৬ ২০:০৪ পিএম

পথচারীকে মারধর ও কটূক্তির অভিযোগ: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

ঢাকার গুলশানে এক বৃদ্ধ পথচারীকে প্রকাশ্যে মারধর ও অপমান করার অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম।

বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন বলে জানিয়েছেন মামলার বাদি সাজ্জাদ আল ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়, গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে গুলশান-২ এলাকায় রয়েল ব্লু ভবনের বিপরীত পাশে এক বৃদ্ধ ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছিলেন। এ সময় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মনিকা কবির টিকটক ভিডিও ধারণ করছিলেন। একপর্যায়ে ওই বৃদ্ধের ব্যাগের একটি অংশ মনিকার গায়ে লাগে।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মনিকা কবির ওই বৃদ্ধের ওপর চড়াও হন বলে অভিযোগ করা হয়েছে। তিনি বৃদ্ধের ব্যাগ ছুড়ে ফেলে দেন এবং তাকে মারধর করেন। ঘটনার সময় ইচ্ছাকৃতভাবে ভিডিও ধারণ করে পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

এর ফলে ভুক্তভোগী ব্যক্তি জনসমক্ষে অপমানিত ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন বলে দাবি করা হয়েছে মামলায়।

বাদী আদালতের কাছে আসামিকে হাজির করার জন্য সমন অথবা গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন। আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে তদন্ত শেষে প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা