× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধামরাইয়ে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে ৪ জন দগ্ধ

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৬ ১৫:১৮ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৬ ১৬:৩০ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

ঢাকার ধামরাইয়ে একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ৪জন দগ্ধ হয়েছে।

ধামরাই পৌর এলাকার কিষাণ নগর মহল্লায় একটি দোতলা ভবনের নিচতলায় মঙ্গলবার রাত ১০টার দিকে  এ বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সাড়ে ১২টা দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- বাদশা মিয়া (৫৬), তার স্ত্রী সুমনা আক্তার (৪৫), মোহাম্মদ আরাফাত (২২) ও আবু বক্কর সিদ্দিক (১৬) ।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারি অধ্যাপক ডা. শাওন বিন রহমান বলেন, “ঢাকার ধামরাই থেকে বাধ্য হয়ে একই পরিবারের চারজন আমাদের এখানে এসেছে। তাদের মধ্যে সুমনা আক্তারের ৯৫ শতাংশ, তার স্বামীর তিন শতাংশ, আরাফাতের ২ শতাংশ ও আবু বক্কর সিদ্দিকের ২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে সুমনা আক্তার কে ভর্তি দেওয়া হয়েছে বাকি তিনজনকে অবজারভেশনে রাখা হয়েছে”।

আরো পড়ুন: উত্তর বাড্ডায় দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা