× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উত্তর বাড্ডায় দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৬ ১৫:০৩ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৬ ১৬:২৮ পিএম

ঢাকার বাড্ডার উত্তর বাড্ডা এলাকায় বুধবার সকাল সাড়ে ১১টার দিকে খেলার সময় একটি বাড়ির দেয়াল ধসে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঢাকার বাড্ডার উত্তর বাড্ডা এলাকায় বুধবার সকাল সাড়ে ১১টার দিকে খেলার সময় একটি বাড়ির দেয়াল ধসে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঢাকার বাড্ডার উত্তর বাড্ডা এলাকায় খেলার সময় একটি বাড়ির দেয়াল ধসে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো আয়েশা মনি (৯) ও নুসরাত আক্তার (৬)।

গুরুতর আহত অবস্থায় বুধবার দুপুর পৌনে ১টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত আয়েশা মনির বাবা ইকবাল জানান, সকাল সাড়ে ১১টার দিকে উত্তর বাড্ডার পূর্বাঞ্চল ১০ নম্বর লেনের একটি সড়কের পাশে খেলছিল আয়েশা ও নুসরাত। এ সময় পাশের একটি বাড়ির দেয়াল হঠাৎ ভেঙে পড়ে তাদের ওপর।

এতে তারা দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ইয়াফেদি এলাকায়। বর্তমানে তারা উত্তর বাড্ডার পূর্বাঞ্চল ১০ নম্বর লেনের ৮ নম্বর বাসায় বসবাস করতেন। নিহত নুসরাত আক্তারের বাবার নাম শরীফ মিয়া।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আরো পড়ুন: আবুল খায়ের গ্রুপের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা