× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেড় ঘণ্টার চেষ্টায় মিরপুরের আগুন নিয়ন্ত্রণে, উদ্ধার ২৪

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৬ ২০:৩৬ পিএম

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার মিরপুর-২ নম্বরে একটি ১১ তলা বাণিজ্যিক ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে ভবনের ছাদে আটকা পড়া ১০ নারী ও ১৪ পুরুষসহ মোট ২৪ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম সোমবার এ তথ্য জানিয়েছে। 

ফায়ার সার্ভিস সদর দপ্তর জানায়, সোমবার দুপুর ১টা ৫২ মিনিটে মিরপুর-২ নম্বরের ওই বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বিবেচনায় পরবর্তীতে আরও ২টি ইউনিট যোগ দেয়। ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় বেলা ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অর্থাৎ ১ ঘণ্টা ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার কর্মীরা। এরপর উদ্ধার অভিযান ও ড্যাম্পিং শেষে বিকেল ৪টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার পর আতঙ্কিত হয়ে ভবনের ভেতরে থাকা অনেকেই নিরাপত্তার জন্য ছাদে চলে যান। সেখানে ২৪ জন আটকা পড়েন। ফায়ার সার্ভিসের সদস্যরা টিটিএল (টার্ন টেবিল ল্যাডার) ব্যবহার করে ছাদ থেকে ২৩ জনকে নিরাপদে নামিয়ে আনেন। এছাড়া অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া আরও এক নারীকে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ২৩ জন সুস্থ রয়েছেন।

প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত শেষে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা