× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যাত্রাবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল যুবকের

মেডিকেল প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬ ১৫:৪১ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৬ ১৬:০৮ পিএম

সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু—প্রতীকী ছবি।

সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু—প্রতীকী ছবি।

ঢাকার যাত্রাবাড়ীতে বাস, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের মোঃ আরাফাত হোসেন (২০) নামের এক যুবকের চিকিৎসাধীন মৃত্যু হয়েছে।নিহত গুলিস্তান হল মার্কেটে দোকান কর্মচারী।

ডেমরার মোল্লা কলেজ এলাকায় শনিবার রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাত ১১টার  দিকে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া দুইটার দিকে তার মৃত্যু হয়েছে। 

নিহত আরাফাতে বাবা মোঃ রুহুল আমিন জানান,আমার ছেলে গুলিস্তানে হল মার্কেটে মোবাইল অ্যাক্সেসরিজের দোকান রয়েছে। রাতে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে ডেমরা মোল্লা কলেজ এলাকায় বাস, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের আমার ছেলে আরাফাত গুরুতর আহত হন।পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় আমার ছেলে মারা যান।

তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদরের মুন্সি কান্দি গ্রামে,বর্তমানে

ডেমরার কোনাপাড়ার শাহজালাল রোডের বাসায় পরিবার নিয়ে থাকি। আমার দুই ছেলে এক মেয়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। বাবা রুহুল আমিন ৃ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা