× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৬ ২৩:৫৫ পিএম

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর লালবাগ এলাকায় একটি বাসা থেকে রিপা আক্তার (২২) নামের এক গৃহবধূকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শনিবার দুপুর ২টার দিকে লালবাগের হরনাথ ঘোষ লেনের একটি ভবনের তৃতীয় তলার বাসায় এ ঘটনা ঘটে। রিপা আক্তার গোপালগঞ্জের মুকসুদপুরের কমলাপুর এলাকার সৈয়দ আলীর মেয়ে।

নিহত রিপার স্বামী আরিফ শেখ জানান, ছয় বছর আগে তাদের বিয়ে হলেও কোনো সন্তান নেই। গত শুক্রবার কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন আরিফ। পরে আরিফ রাস্তায় দেখতে পান, অন্য এক ছেলের সঙ্গে রিকশায় ঘুরছেন রিপা। পরে বিষয়টি শাশুড়িকে জানান আরিফ। গতকাল সকালে রিপাকে বাসায় রেখে কাজে বের হন আরিফ। দুপুরের দিকে বাসায় ফিরে স্ত্রীকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে ঝুলতে দেখেন তিনি। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে রিপাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা