× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারওয়ান বাজারে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১২ এএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩৯ এএম

ঢাকার কারওয়ান বাজারে টিসিবি ভবনের পাশে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

ঢাকার কারওয়ান বাজারে টিসিবি ভবনের পাশে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

ঢাকার কারওয়ান বাজারে টিসিবি ভবনের পাশে একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার রাত ১২টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার ইসলাম এ তথ্য জানিয়েছেন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, সোমবার রাত ১০টা ২৮ মিনিটে তারা কারওয়ান বাজার কাঠপট্টি এলাকার একটি ৫ তলা ভবনে আগুন লাগার খবর পান। খবর পাওয়ার পরপরই ১০টা ৪৫ মিনিটে প্রথম চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরবর্তীতে পর্যায়ক্রমে আরও সাতটি ইউনিট সেখানে যোগ দেয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত ‘এল’ আকৃতির ওই ভবনটির দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত একটি নামী ব্র্যান্ডের ডায়াপারের গুদাম ছিল। এছাড়া ভবনের চারপাশে কাঠের গুদাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে। আগুনের লেলিহান শিখা ভবনের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলায় দ্রুত ছড়িয়ে পড়েছিল।

তাৎক্ষণিকভাবে ঘটনার হতাহত ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিস।

ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে মঙ্গলবার প্রথম প্রহরে ব্রিফ করেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, পাশের একটি ছ'মিল থেকে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় মঙ্গলবার রাত ১২টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন পুরোপুরি নির্বাপণ হতে কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি। 

তিনি বলেন, "এ ঘটনায় আমরা এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পায়নি।"


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা