প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৫ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১৩ এএম
ঢাকার কারওয়ান বাজারে টিসিবি ভবনের পাশের একটি বহুতল ভবনে আগুন। ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে
ঢাকার কারওয়ান বাজারে টিসিবি ভবনের পাশের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে বলে জানিয়েছে সংস্থাটি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন সোমবার রাতে প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন।
শাহজাহান হোসেন জানান, এদিন রাত ১০টা ২৮মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
খবর পাওয়ার পরপরই ১০টা ৪৫ মিনিটে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরবর্তীতে ধাপে ধাপে আরও ছয়টি ইউনিট সেখানে যোগ দেয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।