× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-১২

বড় অঘটন ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৪ পিএম

তেজগাঁও কলেজের পিছনের দিকে একাডেমিক অংশের ভোটকেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া

তেজগাঁও কলেজের পিছনের দিকে একাডেমিক অংশের ভোটকেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসন। তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলা নগরের অংশ নিয়ে এ আসনটি গঠিত। এ আসন থেকে এবার প্রতিদ্বন্দীতা করছেন, ১১ দলীয় জোট মনোনীত সাইফুল ইসলাম মিলন (দাড়িপাল্লা মার্কা), বিএনপি মনোনীত সাইফুল হক (কোদাল মার্কা), যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব লড়ছেন ফুটবল প্রতীকে।  সাইফুল আলম নিরব বিএনপি থেকে বহিস্কৃত হয়ে স্বতন্ত্র হিসেবে লড়ছেন।

সকাল ৮টা থেকে ঢাকা ১২ আসনের ভোট কেন্দ্র গুলো ঘুরে নানচিত্র পরিলক্ষিত হয়। তবে বড় কোনও অঘটন ছাড়াই এই আসনটিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

সকাল থেকে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, মনু মিয়া সরকারি উচ্চবিদ্যালয়, বিজি প্রেস উচ্চ বিদ্যালয়, তেজগাঁও শিল্প এলাকা প্রাথমিক বিদ্যালয়, এসব কেন্দ্রে অল্পসংখ্যক ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়, তবে বেলার বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।

সকালের দিকে মূলত অপেক্ষাকৃত বয়স্ক ভোটাররা ভোট দিতে আসেন। তবে কয়েকটি কেন্দ্রে ৩ তলা হওয়ায় বয়োজ্যেষ্ঠ এসব নাগরিকদের উঠানামা করতে সমস্যা হচ্ছিল বলে তারা জানান।

তেঁজগায়ের কুনিপাড়ার ফরিদউদ্দিন প্রি-ক্যাডেট এন্ড স্কুল কেন্দ্রে বড় মেয়ের সাথে ভোট দিতে আসেন মনসুরা খাতুন, বয়স ৮০ পেরিয়েছে। তিনি এই প্রতিবেদককে জানান নতুন প্রজন্মের জন্য পরিবর্তিত বাংলাদেশের আকাঙ্খা থেকে ভোট কেন্দ্রে এসেছেন।

তেজগাঁও শিল্প এলাকার তেজগাঁও আদর্শ স্কুল এন্ড কলেজটি নারী ভোট কেন্দ্র, সকাল ১০টার পর ব্যাপক নারী ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে বেলা ১১টার দিকেও তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের কেন্দ্রে তেমন ভোটার উপস্থিতি ছিল না।

কেন্দ্রের একাধিক প্রিসাইডিং অফিসার জানান, এসময় পর্যন্ত মোট ভোট ১৪ শতাংশের মতো পড়েছে।  

তেজগাঁও কলেজের পুরুষ ভোটকেন্দ্রেও ১২টার দিকে তেমন ভোটার উপস্থিতি ছিল না। একাধিক ভোটার তালিকা সংক্রান্ত জটিলতায় ভোট না দিতে পেরে ফিরে যান।

তবে তেজগাঁও কলেজের পিছনের দিকে একাডেমিক অংশের ভোটকেন্দ্রে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

দুপুর ২টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম কেন্দ্র পরিদর্শনে এলে খাদিজা নামের এক তরুণী উপদেষ্টার কাছে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সম্পর্কে অসদাচরণের অভিযোগ দেন।

তরুণী জানান, তৃতীয় তলার একজন প্রিসাইডিং অফিসার তার মোবাইল, স্মার্ট কার্ড জোর করে রেখে দেন। অভিযোগ খতিয়ে দেখতে স্বরাষ্ট্র উপদেষ্টা তৃতীয় তলায় গেলে সত্যতা খুঁজে পেয়ে প্রিসাইডিং অফিসারকে সব ফেরত দিয়ে তরুণীকে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিতে বলেন।

দুপুর ১২টার দিকে তেজগাঁও সরকারি বালিকা বিদ্যালয়ে ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের সাইফুল আলম নিরব। ভোটকেন্দ্র পরিদর্শন শেষে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, তিনি বিজয়ের ব্যাপার আত্মবিশ্বাসী। দলীয় সিদ্ধান্ত অমান্য করে লড়ার বিষয়ে তিনি বলেন, এই এলাকায় আমার শেকড়ের টান, এখনকার জনগণের সেবা করার সুযোগ চাই।

বিএনপি মনোনীত কোদাল মার্কার প্রার্থী সাইফুল হক ফোনে জানান, তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। তবে স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির একটি বড় অংশ সাইফুল আলম নিরবকে সমর্থন জানিয়ে নির্বাচন করছেন, সাইফুল হক বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের পুরোপুরি সমর্থন নিয়ে লড়তে পারেননি। যেকারণে বিএনপির ভোট ভাগ হয়ে যাবে, ফুটবল ও কোদালের মধ্যে।

ঢাকা-১৩ আসনের ভোটকেন্দ্রগুলো ঘুরে প্রায় প্রতিটি ভোটকেন্দ্রে জামায়াতের শক্ত এজেন্ট চোখে পড়ে।

বেলা ৩টার পর সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয়ে গিয়ে ভোটার উপস্থিতি লক্ষ করা যায়। তবে ২৫-২৭ শতাংশ ভোটার উপস্থিতি ছিল বলে একাধিক বুথের প্রিসাইডিং অফিসার জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা