× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আনসারের কাঁধে ভর দিয়ে ভোটকেন্দ্রে হাফিজুল্লাহ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৩ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৯ পিএম

আনসারের কাঁধে ভর দিয়ে বৃহস্পতিবার ভোটকেন্দ্রে যান ৭২ বছর বয়সী হাফিজুল্লাহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আনসারের কাঁধে ভর দিয়ে বৃহস্পতিবার ভোটকেন্দ্রে যান ৭২ বছর বয়সী হাফিজুল্লাহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আনসারের কাঁধে ভর দিয়ে ভোটকেন্দ্রে গিয়েছেন ৭২ বছর বয়সী হাফিজুল্লাহ। গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ১টার দিকে তিনি ভোট দিতে যান।

কেন্দ্রটিতে ১২টা পর্যন্ত সাড়ে ৪ ঘণ্টায় ৬৩৮টি ভোট কাস্ট হয়েছে। এ কেন্দ্রে মোট ভোটের সংখ্যা ২ হাজার ৪৬৬টি। 

ঢাকা উত্তর সিটি করপোরেশেনের ৭ থেকে ১২ নম্বর ওয়ার্ড এবং সাভার উপজেলার কাউন্দিয়া ও বনগাঁও ইউনিয়ন নিয়ে গঠিত মিরপুর তথা ঢাকা-১৪ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ জন প্রার্থী।

প্রিসাইডিং অফিসার ড. আব্দুল মুকিম বলেন, চমৎকার পরিবেশে ভোট হচ্ছে। দুপুর ১২টা পর্যন্ত ৬৩৮টি ভোট কাস্ট হয়েছে। কেন্দ্রটিতে মোট ভোটের সংখ্যা ২ হাজার ৪৬৬টি।

তিনি বলেন, এক বুথে তিনজন করে ভোটার পাঠানো হয়। একজনের গড়ে তিন মিনিট করে সময় দরকার পরে।

৬০ বছর বয়সী ভোটার শহিদুল ইসলাম বলেন, ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে। ভোট দিতে এসে ভাল লাগছে। আগেরবার ভোট দিতে এসে ঘুরে গেছি দিতে পারিনি। এবার নিজের ভোট দিতে এ জন্য আনন্দ লাগছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের মীর আহমাদ বিন কাসেম। 

আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৭৪৩ জন। সেখানে পুরুষ ভোটার ২ লাখ ২৮ হাজার ১০৯ ও নারী ২ লাখ ২২ হাজার ৬৩০ জন। এই আসনে ভোটার স্থানান্তর হয়েছে ২ হাজার ৫৯ জন। এ আসনে ১৭৩টি ভোট কেন্দ্রে ভোটকক্ষ রয়েছে ৮৯৬টি। পোস্টাল ব্যালটে ভোট দিবেন পুরুষ ৩৯৫৭, নারী ১৩৪৪সহ মোট ৫ হাজার ৩০১ জন।

অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নুরুল আমিন, বাংলাদেশ সুপ্রীম পার্টির (বিএসপি) মো. ওসমান আলী, বাংলাদেশ রিপাবলিকান পার্টির (বিআরপি)

মো. লিটন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবু ইউসুফ, গণফোরামের মো. জসিম উদ্দিন, 

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মো. সোহেল রানা, জাতীয় পার্টির মো. হেলাল উদ্দীন, 

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মোহাম্মদ মনিরুজ্জামান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির 

রিয়াজ উদ্দিন এবং স্বতন্ত্র সৈয়দ আবু বকর সিদ্দিক প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা