× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্রি অ্যানিমেল ক্লিনিকের উদ্বোধন করলেন তারেক রহমান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৪ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০২ পিএম

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া)-এর উদ্যোগে বুধবার ফ্রি অ্যানিমেল ক্লিনিকের উদ্বোধন করেন তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া)-এর উদ্যোগে বুধবার ফ্রি অ্যানিমেল ক্লিনিকের উদ্বোধন করেন তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল

ঢাকার অসহায় ও পথপ্রাণীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে যাত্রা শুরু করল ‘ফ্রি অ্যানিমেল ক্লিনিক’। বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া)-এর উদ্যোগে এবং সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এক অনুষ্ঠানের মাধ্যমে বুধবার ক্লিনিকটির শুভ উদ্বোধন করেন তারেক রহমান। বিএনপি মিডিয়া সেলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাওয়ার সদস্যরা জানান, দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল— এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দেশ জুড়ে প্রাণী ও প্রকৃতি সংরক্ষণে সোচ্চার ভূমিকা পালনের পাশাপাশি ঢাকা শহরে প্রাণীদের জরুরি চিকিৎসা সহায়তায় একটি বিনামূল্যে এম্বুলেন্স সেবা পরিচালনা করে আসছে। এনিমেল ক্লিনিককে বিনামূল্যে প্রাণীর চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে আহত কিংবা অসুস্থ প্রাণীদের রক্ষার পাশাপাশি মানুষকেও প্রাণীর রক্ষায় আরও সোচ্চার হওয়ার প্রতি প্রেরণা দেওয়া সম্ভব, এমনটাই প্রত্যাশা তাদের।

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া) দেশের একটি অগ্রগণ্য স্বেচ্ছাসেবী সংগঠন যা মূলত অবলা প্রাণীদের অধিকার রক্ষা ও কল্যাণে কাজ করে। সংস্থাটি পথপ্রাণীদের উদ্ধার, সুচিকিৎসা এবং খাবারের সংস্থান নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা