× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পূর্বাচলে রামগতি উৎসব অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬ ১৯:২৭ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬ ১৯:৩১ পিএম

ঢাকার পূর্বাচলে সী শেল রিসোর্টে ‘রামগতি উৎসব-২০২৬’ অনুষ্ঠিত।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার পূর্বাচলে সী শেল রিসোর্টে ‘রামগতি উৎসব-২০২৬’ অনুষ্ঠিত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার পূর্বাচলে সী শেল রিসোর্টে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘রামগতি উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। 

রামগতি উপজেলা সমিতির ঢাকার কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে  শনিবার এ উৎসবের আয়োজন করা হয়। 

দিনভর নানা অনুষ্ঠানমালায় মুখরিত এই আয়োজনে ঢাকায় বসবাসরত রামগতি উপজেলার প্রায় দুই হাজার মানুষ তাদের পরিবার-পরিজন নিয়ে অংশগ্রহণ করেন, যা এক বিশাল মিলনমেলায় পরিণত হয়।

পবিত্র কোরআন তিলাওয়াত ও সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। 

এরপর শিশুদের কবিতা আবৃত্তি এবং মাঠজুড়ে নারী ও শিশুদের জন্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনব্যাপী উৎসবের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ ও র‍্যাফেল ড্র।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সালাউদ্দিন দোলন, বিথিকা বিনতে হোসাইন, মিসেস তানিয়া রব, রামগতি উপজেলা সমিতি-ঢাকা’র সভাপতি মিজান আহমেদ এবং সাধারণ সম্পাদক আফতাব আহমেদ মাসুদ প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা