× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢামেকে ইন্টার্ন চিকিৎসদের ওপর হামলা, ৩ জনের কারাদণ্ড

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬ ২০:৫০ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬ ২১:০০ পিএম

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ছবি: ফাইল ফটো

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ছবি: ফাইল ফটো

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িত তিনজনকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ডিএমপি স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বৃহস্পতিবার এই আদেশ দেন। 

দণ্ডিত ব্যক্তিরা হলেন মো. শাকিব হোসেন (২৪), মো. শাহরিয়া নাজিম রবিন (২১) ও মো. ইমতিয়াজ আহাম্মেদ(২৫)। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, বুধবার রাতে আশঙ্কাজনক অবস্থায় লাকি বেগম(৩৪) নামের এক নারীকে তার আত্মীয় স্বজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসা চলাকালে রাত আনুমানিক ১১টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু লাকি বেগমের ছেলে রাকিব দাবি করেন ভুল চিকিৎসায় তার মায়ের মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে উপস্থিত রাকিবের বন্ধু শাকিব ফোন করে তার আরও কিছু বন্ধুদেরকে ঢামেকে আসতে বলে।

এর কিছুক্ষণ পরই শাকিব ও তার সহযোগীরা হাসপাতালের মেডিসিন বিভাগে প্রবেশ করে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে অশোভন আচরণ শুরু করেন। একপর্যায়ে তারা সেখানে দায়িত্বরত ৩জন ইন্টার্ন চিকিৎসককে মারধর করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে আটক করে ঢাকা মেডিক্যালের পুলিশ ক্যাম্পে হস্তান্তর করে। অজ্ঞাত বাকি হামলাকারীরা পালিয়ে যায়।

আটক তিনজনকে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে আদালত তাদের অপরাধ আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে বলে জানান তালেবুর রহমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা