× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় ফ্ল্যাট কিনতে হাদির পরিবারকে ১ কোটি টাকা দিচ্ছে সরকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬ ২২:২৫ পিএম

শরিফ ওসমান বিন হাদি। আর্টিস্ট: জয়ন্ত জন

শরিফ ওসমান বিন হাদি। আর্টিস্ট: জয়ন্ত জন

ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির পরিবারকে এক কোটি টাকা দিচ্ছে অন্তর্বর্তী সরকার।

লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য ‘দোয়েল টাওয়ার’ নামে একটি আবাসিক ভবনে ১ হাজার ২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনতে অনুদান হিসেবে এই অর্থ নিহত হাদির পরিবারকে দেওয়া হচ্ছে।

তার স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে এই অর্থ বরাদ্দের অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই অর্থ বরাদ্দ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপস্থাপন করা এ–বিষয়ক নথিপত্র মঙ্গলবার অনুমোদন করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্রভাবে প্রার্থিতা করতে চাওয়া হাদি নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর পল্টনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাদির মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়। 

হাদি মারা যাওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছিলেন, রাষ্ট্র তার স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেবে।  

হাদির ভাই ওমর বিন হাদিকে ১৫ জানুয়ারি যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

এদিকে হাদি হত্যা মামলার প্রধান আসামি ও ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম ভারতে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা