× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় দুই বছরের আগে বাড়ি ভাড়া বাড়ানো যাবে না

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬ ১৮:০৭ পিএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬ ১৮:৩২ পিএম

ঢাকা মহানগর। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর। ছবি: সংগৃহীত

ঢাকায় দুই বছর পরপর বাড়ি ভাড়া বাড়ানো যাবে—এমন নির্দেশনা দিয়ে বাড়িভাড়া সংক্রান্ত একটি নির্দেশিকা প্রণয়ন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

একইসঙ্গে জুন-জুলাই মাসে এই ভাড়া বাড়ানো, মানসম্মত ভাড়া নির্ধারণ করা এবং বাড়িভাড়ার বার্ষিক পরিমাণ সংশ্লিষ্ট বাড়ির বাজারমূল্যের শতকরা ১৫ ভাগের বেশি যাতে না হয় সেটিও ডিএনসিসির এই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। 

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।  তিনি বলেন, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন - ১৯৯১ এর আলোকে এই নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে।

নির্দেশিকায় ১৬টি বিষয় উল্লেখ করা হয়েছে, যার মধ্যে বাড়ি ভাড়া নেওয়ার সময় এক থেকে তিন মাসের বেশি অগ্রীম ভাড়া নেওয়া যাবে না এবং আবাসিক ভবনের ক্ষেত্রে বাড়িভাড়ার চুক্তি বাতিল করতে হলে দুই মাসের নোটিস দিয়ে দুইপক্ষই ভাড়ার চুক্তি বাতিল করতে পারার কথা রয়েছে। 

বাড়ির মালিক ও ভাড়াটিয়া দুই পক্ষকেই এই নির্দেশিকার বিষয়বস্তু মেনে চলতে হবে বলে জানিয়েছে ডিএনসিসি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা