× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-১ আসন

জামায়াত প্রার্থী নজরুলের মনোনয়নপত্র বৈধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬ ২১:০৪ পিএম

ঢাকা-১ আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর রবিবার ইসি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা-১ আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর রবিবার ইসি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে এক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দায়ের করা আপিল আবেদন খারিজ করে বুধবার এ রায় দেয় কমিশন। প্রার্থীর আইনজীবী ব্যারিস্টার এহসান সিদ্দিক এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ব্যারিস্টার নজরুল ইসলামের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিলের আবেদন করেছিলেন এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী। তবে কমিশন শুনানি শেষে ওই অভিযোগের পক্ষে কোন তথ্য-প্রমাণ না পাওয়ায় আবেদনটি খারিজ করে দেয়।

আইনজীবী এহসান সিদ্দিক বলেন, “কমিশনের এই সিদ্ধান্তের ফলে আসন্ন জাতীয় নির্বাচনে ব্যারিস্টার নজরুল ইসলামের অংশগ্রহণে আর কোনো আইনি বাধা রইলো না। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং আমার মক্কেলকে হয়রানি করার লক্ষ্যেই এই আপিল করা হয়েছিল”।

নির্বাচন কমিশনের রায়ের পর নজরুল ইসলামের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এ সময় ব্যারিস্টার নজরুল ইসলাম এই রায়কে ‘ন্যায়ের বিজয়’ হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, “কোনো ষড়যন্ত্র তাকে দমাতে পারবে না। অনেকে বিদেশি নাগরিকত্ব পাওয়ার জন্য ভিটে-মাটি বিক্রি করলেও তিনি দেশের কল্যাণের জন্য বিদেশি নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশে ফিরে এসেছেন”।

তিনি আরও বলেন, “ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ এবং একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের লক্ষ্যেই তিনি রাজনীতিতে এসেছেন”। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা