× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুলশানে পার্লার কর্মীকে গলাকেটে হত্যা

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬ ১৭:৩৯ পিএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬ ১৭:৫৩ পিএম

সাদিয়া রহমান মিম।

সাদিয়া রহমান মিম।

ঢাকার গুলশানের কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে সাদিয়া রহমান মিম (২৭) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মরদেহটি উদ্ধারের পর রবিবার দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাদিয়া টাঙ্গাইলের ধনবাড়ীর মুশুদ্দি পশ্চিমপাড়া এলাকার মৃত শহীদ আলীর মেয়ে। তিনি পেশায় একজন বিউটি পার্লার কর্মী ছিলেন। গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মারুফ আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “আমরা খবর পেয়ে দিবাগত রাতে কালাচাঁদপুর পশ্চিম পাড়ার ওই ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তে জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

তিনি  জানান, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত রয়েছে ও গলাকাটা রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

স্বজনদের বরাতে তিনি আরও জানান, সাদিয়ার আগে দুইটি বিয়ে হয়েছিল। তার প্রথম সংসারে একটি ৫ বছরের একটি মেয়ে সন্তান হয়েছে। তিনি কোন স্বামীর সঙ্গেই ঘর করতেন না।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা