প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ১৫:২৩ পিএম
রাজধানীর মিরপুর রোডে গণভবনের সম্মুখে ক্ষতিগ্রস্থ ভাল্ভ প্রতিস্থাপন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মিরপুর রোডে গণভবনের সম্মুখে ক্ষতিগ্রস্থ ৪" ব্যাসের ভাল্ভটি নতুন ভাল্ভ দ্বারা প্রতিস্থাপন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। নেটওয়ার্কে গ্যাসের চাপ পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।’