× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিজেএর মানববন্ধনে কাদের গনি

‘যে মানুষকে পুড়িয়ে মারে, তাকে সভ্য বলব কীভাবে?’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ২০:৪০ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫ ২০:৫৪ পিএম

জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার দুপুরে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে আয়োজিত এক মানবন্ধনে বক্তব্য দেন বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরী। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার দুপুরে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে আয়োজিত এক মানবন্ধনে বক্তব্য দেন বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরী। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা কেবল গণমাধ্যমের ওপর হামলা নয় গণতন্ত্রের উপর হামলা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণী চৌধুরী। তিনি বলেন, ‘যে মানুষকে পুড়িয়ে মারে, তাকে সভ্যতা বলবো কীভাবে? মানবতা বলবো কীভাবে? এটা গণতন্ত্রের উপর হামলা। এ কর্মকাণ্ডকে আমি রাষ্ট্র দ্রোহ কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করতে চাই। কোনো দেশপ্রেমিক, সভ্য মানুষ, যার মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব বোধ আছে। তারা এ কাজ করতে পারে না। এসব রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য সরকারকে আহ্বান জানাই; না হয়, এ অপকর্ম বাড়তেই থাকবে।’ 

জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার দুপুরে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগ এবং জ্যেষ্ঠ সাংবাদিক নুরুল কবিরকে হেনস্তার প্রতিবাদে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত মানবন্ধনে এ কথা বলেন তিনি। 

কাদের গণী চৌধুরী বলেন, ‘প্রথম আলো ও ডেইলি স্টারে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেছি, অসহায় সাংবাদিকরা প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছে। ডেইলি স্টারের ছাদের উপরে আশ্রয় নিয়েছে একজন বোন। তার সেই দিনের কাকুতি মিনতি বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। এ দৃশ্য আমরা দেখতাম উনিশ শ একাত্তরে। এ কেমন সভ্যতা! এ কেমন মানবতা!

‘যে মানুষকে পুড়িয়ে মারে, তাকে সভ্যতা বলবো কীভাবে? মানবতা বলবো কীভাবে? এটা গণতন্ত্রের উপর হামলা। এ কর্মকাণ্ডকে আমি রাষ্ট্র দ্রোহ কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করতে চাই। কোনো দেশপ্রেমিক, সভ্য মানুষ, যার মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব বোধ আছে। তারা এ কাজ করতে পারে না। এসব রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য সরকারকে আহ্বান জানাই; না হয়, এ অপকর্ম বাড়তেই থাকবে।’ 

তিনি আরও বলেন, ‘অনেকে বলছে, নয়াদিগন্ত ও আমার দেশে হামলা হয়েছে। তার জন্যতো এ দেশের মানুষ জীবন দিয়ে, রক্ত দিয়ে তাদের দেশ থেকে তাড়িয়েছে। তাদের কালিমা আমরা মুছে দিচ্ছি না। মানুষ তো বলবে, তাদের চাইতেও তুমি খারাপ করছো।’ 

বিএফইউজে মহাসচিব বলেন, আমরা বাক স্বাধীনতা চাই। আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই। আমরা একটা মানবিক বাংলাদেশ চাই। সাংবাদিকরাই সাংবাদিকতাকে বাঁচাতে পারে। তাই আমাদের প্রয়োজন ঐক্যবদ্ধতা। 

‘এ আঘাত প্রথম আলো ও ডেইলি স্টারের উপর না, এটা বাংলাদেশের মর্ম মূলে আঘাত। আমরা বিচারহীনতার সংস্কৃতি তৈরি করার ফলে এ ধরনের হামলাকারীরা সুযোগ পায়। আমরা চাই না, আর কোন গণমাধ্যমের উপর হামলা হোক। সবশেষে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।  

এ সময় বিপিজেএর সভাপতি একে এম মহসীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি, সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, সিনিয়র ফটোসাংবাদিক বুলবুল আহমেদ আনিসুল ইসলাম, প্রচার সম্পাদক মো সৌরভসহ বিপিজেএ সদস্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা