প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ১৭:০১ পিএম
নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন আব্দুল্লাহ বাঁয়ে, সাধারণ সম্পাদক হাসান ইমন। কোলাজ, প্রবা
আগামী দুই বছরের (২০২৬-২৭) জন্য নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশের (ইউডিজেএফবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মতিন আব্দুল্লাহ সভাপতি এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক হাসান ইমন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ঢাকার বাংলামোটরের একটি রেস্টুরেন্টে শুক্রবার সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় নির্বাচনের মাধ্যমে এই নতুন কমিটি গঠন করা হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার অমিতোষ পাল নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার খালিদ সাইফুল্লাহ ও ডেইলি অবজারভারের সিনিয়র রিপোর্টার মিজানুর রহমান।
কমিটির অন্যান্যরা হলেন— সহ-সভাপতি ফয়সাল খান (সিনিয়র রিপোর্টার, দেশ রূপান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন রানা (নিজস্ব প্রতিবেদক, এটিএন বাংলা), অর্থ সম্পাদক রাশেদুল হাসান (সিনিয়র রিপোর্টার, ডেইলি সান), সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. বিল্লাল হোসেন সাগর (স্টাফ রিপোর্টার, আরটিভি), দপ্তর সম্পাদক লতিফুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক, সমকাল), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক রাহাত হুসাইন (নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের বাংলাদেশ) এবং আপ্যায়ন ও কল্যাণ সম্পাদক দেলাওয়ার হোসাইন দোলন (নিজস্ব প্রতিবেদক, চ্যানেল টুয়েন্টিফোর)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— মাহমুদা ডলি (সিনিয়র রিপোর্টার, আমার দেশ), মঈনুল ইসলাম রাজীব (নিজস্ব প্রতিবেদক, যমুনা টিভি), নিয়াজ মোর্শেদ (নিজস্ব প্রতিবেদক, দেশ টিভি) এবং আব্দুল কাইয়ুম (নিজস্ব প্রতিবেদক, নয়াদিগন্ত)।
এ সময় মতিন আব্দুল্লাহর সভাপতিত্বে এবং ফয়সাল খানের সঞ্চালনায় সাধারণ সভায় ফোরামের সকল সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।