প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫ ১৭:২৪ পিএম
সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে বাইজিদ হোসেনের সাথে সাক্ষাৎ করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। প্রবা ফটো
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পরামর্শে এক্সিডেন্টে পা হারনো বগুড়ার অসহায় শিক্ষার্থী মোঃ বাইজিদ হোসেনের কৃত্রিম পা সংযোজন করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে বাইজিদ হোসেনের সাথে সাক্ষাৎ করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। তারা বাইজিদের কাছে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
প্রতিনিধি দলে ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেন। এসময় আতিকুর রহমান রুমন বাইজিদের কৃত্রিম পা সংযোজনের পরের অবস্থা দেখেন।
এছাড়া সাক্ষাৎ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রনি, শেকৃবি ছাত্রদল নেতা মিসবাউল আলম, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, মশিউর রহমান মহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গতবছর বগুড়ার অসহায় শিক্ষার্থী বাইজিদ হোসেন এক্সিডেন্টে মারাত্মক আহত হন। এসময় তার ডান পা কেটে ফেলতে হয়েছিল। এরপর তার আবেদনের প্রেক্ষিতে কৃত্রিম পা সংযোজন করে দিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।