× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুলিয়ায় বেলুনে গ্যাস ভরার সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ০১:০০ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকার আশুলিয়ায় বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে মাইশা (১২) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ঢাকা কো-অপারেটিভ হাউজিং সোসাইটির একটি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মাইশা ভোলা সদর থানার মাঈনুদ্দিনের মেয়ে ও স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, পরীক্ষা শেষে দুদিন আগে খালার সঙ্গে আশুলিয়ায় গ্যাস বেলুন বিক্রেতা নানা মান্নানের বাসায় বেড়াতে আসে মাইশা। বুধবার দুপুরে বাসার সামনে বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা মাইশা ঘটনাস্থলেই মারা যায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা