প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ০০:২৭ এএম
ছবি: সংগৃহীত
রাজধানীর বাড্ডা লিংক রোডে দেওয়ান পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। শুক্রবার (১২১ ডিসেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। কিন্তু ইউনিটগুলো সেখানে পৌঁছানোর আগেই বাসের আগুন নিভে যায়।