প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৫ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫ ১৬:১৭ পিএম
আফতাব উদ্দিন রিগান। ছবি : সংগৃহীত
ঢাকার পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচালিত ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) থেকে আফতাব উদ্দিন রিগান নামের এক উপ-পরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ ডিসেম্বের) বিকেলে ঘটনাস্থল থেকে প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানান পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান।
তিনি জানান, রিগান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল সিকিউরিটি ফোর্সে কর্মরত ছিলেন।